নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের অধিকার থেকে বঞ্চিত করা ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর গুলশানে এক যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে এ যৌথসভা হয়।

মির্জা ফখরুল বলেন, বিভাজনের রাজনীতি শুরু করেছে একটি মহল। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতেই সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। এমতাবস্থায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়া, সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে সে ব্যাপারেও সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি শুরু হবে ২৫ মে থেকে। এর মধ্যে ২৭ ও ২৮ মে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে ওই দুই দিন শাহাদাৎবার্ষিকীর অন্যকোনো কর্মসূচি থাকবে না। আর ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..