প্রধানমন্ত্রীর সাথে আইভী-হাইয়ের সাক্ষাৎ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রধানমন্ত্রীর সাথে আইভী-হাইয়ের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

প্রধানমন্ত্রীর সাথে আইভী-হাইয়ের সাক্ষাৎ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রীর সাথে আইভী-হাইয়ের সাক্ষাৎ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বুধবার (২০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে দেখা করেন তাঁরা। সাক্ষাৎকারের একটি ছবিতে প্রধানমন্ত্রীর কাছে একটি কাগজ তুলে দিতে দেখা যায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে।

তবে এক সাথে প্রধানমন্ত্রীর সাথে দুইজনের সাক্ষাতের ছবি প্রকাশ পেলেও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন এই সাক্ষাৎকার ব্যক্তিগত। তাঁরা দুইজন আলাদা আলাদা ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে গিয়েছেন। সেখানে সিটি মেয়র আইভী ও তাঁর সাক্ষাৎ হয়।

এদিকে গত ২০২২ সালের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ওয়ামী লীগের সম্মেলন হয়। ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনাত শহীদ মো. বাদল সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের পর এখনো পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়নি। গুঞ্জন রয়েছে যে কোন সময় পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে। এই গুঞ্জনের মধ্যে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও আব্দুল হাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..