ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লা থানার তল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাড়িগাও গ্রামের মনির হোসেনের ছেলে রনি, মুন্সিগঞ্জের হাট লক্ষিগঞ্জ গ্রামের হাশেম মিয়ার ছেলে হৃদয়।

ওই কিশোরীর বাবা জানান, তিনি পেশায় একজন সিএনজি চালক। পরিবার পরিজন নিয়ে ফতুল্লার তল্লা এলাকায় বসবাস করেন। গত ১১ ফেব্রুয়ারি কিশোরীকে ফুঁসলিয়ে তার চাচার ভাড়া বাড়িতে নিয়ে যায় রনি। এরপর সেখানে রনি ও তার ৩ বন্ধু কিশোরীকে শারীরিকভাবে নির্যাতন করে।

তিনি আরও জানান, রাতে মেয়েটি বাসায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে ১২ ফেব্রুয়ারি সকালে সে বাসায় ফিরে আসে। এ সময় পুরো ঘটনা তার মায়ের কাছে সে খুলে বলে। পরে এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করি।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, কিশোরীর বাবার দেওয়া অভিযোগের প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার ভোরে তল্লা এলাকা থেকে মামলার ১ ও ২ নম্বর আসামীকে গ্রেপ্তার করা হয়। পলাতক অন্য আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..