ফতুল্লায় দীর্ঘদিন যাবত পানিবন্দি মানুষ, দেখার কেউ নেই!!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় দীর্ঘদিন যাবত পানিবন্দি মানুষ, দেখার কেউ নেই!!
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় দীর্ঘদিন যাবত পানিবন্দি মানুষ, দেখার কেউ নেই!!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
ফতুল্লায় দীর্ঘদিন যাবত পানিবন্দি মানুষ, দেখার কেউ নেই!!

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লার বিভিন্ন এলাকায় হঠাৎ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তা-ঘাট তলিয়ে পানি ঢুকে পড়েছে অনেকের বাসা-বাড়ি-রান্নাঘরে। জলাবদ্ধতার পানির সঙ্গে মলমূত্র ও শিল্প-কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি মিশে একাকার। মলমূত্র ও দুর্গন্ধযুক্ত এ গরম পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। এতে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দি হাজার হাজার মানুষ।

সরেজমিনে দেখা যায়, ফতুল্লার অধিকাংশ এলাকার রাস্তাঘাট ডুবে গেছে ডাইং কলখারখানার গরম পানিতে। বৃষ্টি নেই তবুও পানিতে ডুবে একাকার ফতুল্লার অধিকাংশ এলাকা। বৃষ্টি হলে হয়তো শেষ রক্ষাও হবে না। ফতুল্লার লালপুর, পৌষার পুকুরপাড় ও টাগারপাড়সহ বিভিন্ন এলাকায় হঠাৎ করেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় গত ২৭দিন যাবত ব্যাপক আকারে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমনিতেই নোংরা পানি তার উপর আবার গরম। ফলে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা।

ফতুল্লার জালাল হাজ্বী রোড এলাকার বাসিন্দা রাশেদ (৩৫) বলেন, এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ যে অল্প পানিও সরতে কয়েকদিন লেগে যায়। আর বৃষ্টি হলেতো সাথে সাথে পুরো রাস্তা খালে পরিণত হয়। জানিনা হঠাৎ করে কেন এত পানি বাড়ছে! আর পানিতে মলমূত্র ভাসছে ও প্রচন্ড গরম হওয়ার ফলে পানিতে পা রাখা যাচ্ছে না। এই পানি সরে যাবার কোন রাস্তা নেই। কে জানে কদিন এই ভোগান্তি পোহাতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড়ের এক ব্যবসায়ী বলেন, অল্প বৃষ্টি হলেই পানি মানুষের ঘরে ঢোকা শুরু করে। রিক্সা নিয়েও রাস্তায় চলাচল করা দায়। বৃষ্টি হওয়ার সাথে সাথে হাঁটু পর্যন্ত পানি হয়। দীর্ঘদিন যাবত রাস্তাঘাটে পানি জমাট বেঁধেছে। আর এই নোংরা পানির মধ্যেই হাঁটতে হয় এই এলাকার মানুষদের। কয়দিন এই যন্ত্রনা ভোগ করতে হবে কে জানে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..