ফতুল্লায় নব মুসলিমদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় নব মুসলিমদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় নব মুসলিমদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
ফতুল্লায় নব মুসলিমদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লা সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে আগত নবমুসলিমদের উদ্যোগে ধর্মীয় আলোচনা, ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ ডিসেম্বর বাদ মাগরিব ফতুল্লার ডিআইটি মাঠ প্রাঙ্গণে এ ধর্মীয় আলোচনা, ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটের দাঈ ইসলাম হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম খালেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যাক্তিত্ব ড. মুহাম্মদ সফিকুল ইসলাম। ধর্মীয় আলোচনা, ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, নব মুসলিম মুহাঃ আব্দুর রহমান (এমবিএ) ও নব মুসলিম আব্দুল্লাহ আল সোয়াদ (এমএসএস)।

ধর্মীয় আলোচনা সভায় আগত সকল নব মুসলিমগণ ইসলাম গ্রহণের কারণ আলোচনা করে বক্তব্য প্রধান করেন। আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ওয়াজ ও দোয়ার মাহফিল সমাপ্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..