ফতুল্লায় সন্ত্রাসী জনির দখল বানিজ্য
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় সন্ত্রাসী জনির দখল বানিজ্য
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় সন্ত্রাসী জনির দখল বানিজ্য

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
ফতুল্লায় সন্ত্রাসী জনির দখল বানিজ্য

নারায়ণগঞ্জের কাগজ : বিশেষ পেশার একাধিকজনের সাথে সখ্যতা রেখে ফতুল্লা রেললাইন বটতলার জনি ওরফে মোল্লা জনি ও তার বাহিনীর সদস্যরা হয়ে উঠেছে বেপরোয়া। জন্ম দিচ্ছে মারামরি, লুটতরাজ, মাদক ব্যবসা, ভুমিদস্যুতা সহ একের পর এক অপরাধমূলক কর্মকান্ডের। সাম্প্রতিক সময়ে মোল্লা জনি ও তার বাহিনীর বিরুদ্ধে পুলিশ সুপারের কার্যালয় সহ ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বশেষ গত রবিবার বিকেলে ৭১ শতাংশ জমি জবর-দখল করার অভিযোগে পুলিশ সুপারের কার্যালয়ে সঞ্জনা আল-আবেদীন ও একইদিনে বটতলা এলাকার কছুর উদ্দিন মাস্টারের উপর হামলার ঘটনায় জনি বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগকারী হিরা জানায়, জাহিদুল ইসলাম জনি অরুফে মোল্লা জনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিউ চাঁদ প্রসেসিং মিল দখলের চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রবেশ করে দখলের চেষ্টা করে।

এসময় আমার বাবা কছুর উদ্দিন মাস্টার খবর পেয়ে বাঁধা দিলে সন্ত্রসীরা বাবাকে মারধর করে। এ ঘটনায় ৯৯৯ ফোন করলে ফতুল্লা পুলিশ এসে সন্ত্রাসী মোল্লা জনি ও তার বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পেয়ে স্থান ত্যাগ করার নিদের্শ প্রদান করলে সন্ত্রাসীরা পুলিশের নিদের্শকে তোয়াক্কা না করে উল্টো হুমকী দিয়ে বলেন ‘এসপির সাথে কথা হয়েছে’। এসময় এসআই ফজলুল হক কঠোর হলে সন্ত্রাসীরা চলে যায়।

প্রতক্ষ্যদর্শীদের অভিযোগ, বিশেষ পেশার কিছু লোককে সাথে নিয়ে মোল্লা জনি তার সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে। পুলিশ সুপার কিংবা থানা পুলিশের কাছে কোন অভিযোগ হলেই এসব বিশেষ পেশার কথিতরা সন্ত্রাসী জনির পক্ষে অবস্থান নিয়ে থাকেন।

স্থানীয়দের অভিযোগ, সাবেক এমপি কবরীর ক্যাডার ফতুল্লা রেললাই বটতলা এলাকার জনি ও তার সহযোগীরা আবারো বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে ভূমিদস্যুতা, চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের। তার সহযোগী হিসেবে পর্দার আড়াল থেকে সহযোগীতা করছেন বিশেষ পেশার কিছু মানুষ এমন অভিযোগ স্থানীয়দের। এবার জনির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফতুল্লায় এস বি নিট কম্পোজিট নামক প্রতিষ্ঠানটি দখল করে নেয়ার।

এ ঘটনায় বারবার প্রশাসনের দ্বারস্ত হয়েও কোন ফলপ্রসূ ফলাফল পাওয়া যাচ্ছেনা। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়েছে এমন অভিযোগ প্রতিষ্ঠানটির মালিক শাহনাজ পারভীনের।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..