ফতুল্লায় ২ দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ২ দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় ২ দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
ফতুল্লায় ২ দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লা সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শাহ্ ফতেহউল্লাহ্ নূরানী হাফিজিয়া-ক্বওমীয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তার বন্দী উপলক্ষে অত্র মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ২ দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ ডিসেম্বর বাদ মাগরিব ফতুল্লার ডিআইটি মাঠ প্রাঙ্গণে ২য় দিনের ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার ২২ ডিসেম্বর ১ম দিনের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওঃ মুফতি আব্দুল্লাহ্ আস-সাবেরী দাঃবাঃ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ মাওঃ আব্দুস সবুর কাসেমী দাঃ বাঃ, হযরত মাওঃ মুফতি মোঃ ফয়জুল করিম দাঃ বাঃ চরমোনাই ও হাফেজ মাওঃ মোঃ শফিকুল ইসলাম বরকতি দাঃ বাঃ।

ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, অন্ধ ও কিশোর বক্তা হাফেজ মোঃ নুরুল ইসলাম বরিশাল। আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ওয়াজ ও দোয়ার মাহফিল সমাপ্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..