ফতুল্লায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
ফতুল্লায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সেলিম নামে এক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জামালপুরের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত সেলিম (২২) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গোপালপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। সে ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান সংলগ্ন আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান সংলগ্ন আনোয়ার হোসেনের বাড়ির নিচ তলায় ধর্ষণকারী সেলিম ও স্কুল ছাত্রী ভাড়া থাকতো। গত ১৩ ফেব্রুয়ারী সকাল ১০টায় ওই ৪র্থ শ্রেণির ছাত্রী বাড়ির সামনে খেলা করছিল। এসময় স্কুল ছাত্রীকে একা পেয়ে সেলিম তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

বিষয়টি মেয়েটির বাবা-মা জানতে পেরে ফতুল্লা মডেল থানায় ওই দিন বিকেলে একটি মামলা দায়ের করেন। এদিকে ধর্ষণকারী কৌশলে পালিয়ে যায়। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ‘৪র্থ শ্রেনির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেয়া হয়েছে। ওই মামলায় অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..