বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রনির বিশাল নির্বাচনী শোডাউন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রনির বিশাল নির্বাচনী শোডাউন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রনির বিশাল নির্বাচনী শোডাউন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রনির বিশাল নির্বাচনী শোডাউন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রতীক পাওয়ার পর বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী গোলাম মোরশেদ রনি তার ‘ডাব’ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। শনিবার ২৩ ডিসেম্বর বিকাল ৪টায় ফতুল্লা রেলস্টেশন সহ আশপাশের এলাকায় বিশাল নির্বাচনী শোডাউন করেন।

গোলাম মোরশেদ রনি পিরোজপুরের কৃতি সন্তান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ কংগ্রেস থেকে ‘ডাব’ প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী হয়েছেন পিরোজপুরের এর কৃতি সন্তান তরুণ এ প্রার্থী গোলাম মোরশেদ রনি।

নির্বাচনী শোডাউনের শেষে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী গোলাম মোরশেদ রনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি গোলাম মোরশেদ রনি বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব মার্কা প্রতীকে আপনাদের দোয়া প্রার্থী। জাতির এই ক্রান্তিলগ্নে এই দ্বাদশ জাতীয় নির্বাচনে পরিবর্তনের দরকার এবং পরিবর্তনের ধারায় আনতে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। আমি আশা করি আগামীতে আমাকে সব সময় আপনাদের পাশে পাবেন। আপনার এলাকায় দীর্ঘ বছর ধরে আপনারা দুটি দলের প্রতিনিধিদের নেতৃত্ব দেখেছেন। আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, তবে তাদের চেয়েও সুন্দর করে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এলাকাকে আমি গড়ে তুলবো। আমি আরও কথা দিচ্ছি মাদক চিরতরে নির্মূল করবো। এই আসনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতামুক্ত এলাকা উপহার দিবো। এই অঞ্চল প্রচুর ধুলাবালিযুক্ত হওয়ায় এখানে অসুখ-বিসুখ বেশী, আপনারা আমাকে নির্বাচিত করলে ধুলাবালিমুক্ত এলাকা আপনাদের উপহার দিবো ইনশাআল্লাহ্।

এসময় তিনি আরও বলেন, আপনাদের প্রতি অনুরোধ আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। ভোট কেন্দ্রের পাহারায় আমার দল ‘বাংলাদেশ কংগ্রেস’ ও আমি থাকবো। আপনার মুল্যবান ভোটটি ডাব মার্কা প্রতীকে প্রদান করুন। আমাকে জয়ী করে আপনাদের সেবা করতে সহায়তা করুন। সবাই আমার জন্য দোয়া করবেন।

বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী গোলাম মোরশেদ রনির নির্বাচনী শোডাউনে বাংলাদেশ কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..