বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষা শহীদরা মিশে আছেন : শাওন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষা শহীদরা মিশে আছেন : শাওন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষা শহীদরা মিশে আছেন : শাওন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষা শহীদরা মিশে আছেন : শাওন

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মোঃ শাওন বলেছেন, ‘বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষা শহীদরা মিশে আছেন। ভাষা শহীদদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।’ ভাষা শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ফতুল্লার পোস্টঅফিস সংলগ্ন জয়নগর মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মোঃ শাওন বলেন, ‘বায়ান্ন থেকে শুরু হয়েছিল বাঙালির জাতিসত্তার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম। মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালি সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠি চেয়েছিল একমাত্র উর্দু হবে রাষ্ট্রভাষা। অথচ বাঙালি ছিল পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ। তাই তারা সেদিন এই অন্যায় সিদ্ধান্ত মেনে নেয়নি বরং কঠোর অবস্থান নিয়ে প্রতিবাদমুখর হয়েছে। সংগ্রাম-আন্দোলন গড়ে তুলেছে, পুলিশের রাইফেল-লাঠির মার খেয়েছে, বুটের আঘাত সহ্য করেছে, টিয়ার গ্যাসের যন্ত্রণায় বিদ্ধ হয়েছে এবং জেল-জুলুমের শিকার হয়েছে। কিন্তু বাংলার বীর সন্তানেরা বুকের রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছে মহান একুশে ফেব্রুয়ারি। এই ভাষার মাসে রক্তাক্ত ইতিহাসের বিবরণ বিশ্ববাসী শোনে।’

বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষা শহীদরা মিশে আছেন : শাওন

এসময় সৈয়দ মোঃ শাওন আরো বলেন, আমি আমার রাজনৈতিক শিক্ষাগুরু বর্তমান ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক ভাইয়ের হাত ধরে ছাত্রলীগে এসেছি। সেই থেকে এই পর্যন্ত তাঁর সাথে আছি এবং মরার আগ পর্যন্ত তাঁর হাত ধরেই রাজনীতি করে যাব। যত বাধা-বিপত্তি আসুক না কেন তাঁর সংস্পর্শে থাকবো এবং থাকতে চাই।

শাওন আরো বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের অভিভাবক আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান সাহেবের আস্থাভাজন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হককে আমরা আগামীতে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আগামী উপজেলা নির্বাচনে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হককে বিপুল ভোটে বিজয়ী করে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানকে উপহার দিব ইনশাআল্লাহ। আপনারা আমার রাজনৈতিক শিক্ষাগুরু ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক ভাই ও তার পরিবারের জন্য দোয়া করবেন।

ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মোঃ মুন্নার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রাধে তানিম, মোঃ আমিন, রায়হান, নাইম, রোমান, সৈয়দ মোঃ ইমন, সজল, দুলাল, মামুন, সজীব, তামিম, আনোয়ার, ফাহিম, শ্যামল, রাব্বি, জুয়েল, সঞ্জয় দেবনাথ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..