ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) ধর্ষিতা শিশুটির বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গত ১৭ জানুয়ারি ভোলাব ইউনিয়নের ভোলাব গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষণের শিকার শিশুর বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহের কারণে মা ও ভুক্তভোগী শিশু তার নানা বাড়ি অবস্থান করে আসছিল। গত ১৭ জানুয়ারি নানা বাড়ি অবস্থানকালে শিশুর মামা তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে গোপনে একটি হাসপাতালে নিয়ে শিশুটিকে চিকিৎসা করায়। পরবর্তীতে শিশুর বাবা ঘটনা জানতে পেরে ২৮ জানুয়ারি রূপগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ এনে অভিযুক্ত মামাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলার ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে আমরা শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করিয়েছি। পরীক্ষার রিপোর্ট এলে ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে। তাছাড়া শিশুটিকে কোথায় গোপনে চিকিৎসা করানো হয়েছে তারও খোঁজ-খবর নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শুনেছি শিশুটির বাবা-মায়ের মাঝে পারিবারিক কলহ রয়েছে। যদি কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে সাজানো অভিযোগ করা হয়ে থাকে তাহলে বাদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..