মহাসড়কে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মহাসড়কে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মহাসড়কে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
মহাসড়কে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

বন্দরে মহাসড়কে গাড়ি মেরামত করার সময় বাসের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছে। রবিবার (৫ মে) দুপুর আড়াইটায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহসড়কের জাঙ্গালস্থ ঢাকাগামী লেন বিএসআরএম ফ্যাক্টরী সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত পিকআপ চালকের বড় ভাই মনির হোসেন বাদী হয়ে রবিবার (৫ মে) রাতে অজ্ঞাতনামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করেন।

নিহতের নাম নয়ন (৩১)। সে নরসিংদী জেলার শিবপুর থানার কুমারদী এলাকার আলমগীর মিয়ার ছেলে।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত পিকআপ চালকের মৃতদেহ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত লং ভেহিকেল (রেজি নং ঢাকা মেট্রো ট ২০-৬৫৮৫), ১টি মিনি কার্ভাডভ্যান (রেজিনং ঢাকা মেট্রো ম ১৪-১৩৫৪) এবং পিকআপ গাড়ী (রেজি নং ঢাকা মেট্রো ন ১৩-৯০১০) জব্দ করে।

জানাগেছে, রবিবার সকালে মুরগী বহনকৃত ঢাকা মেট্রো ন ১৩-৯০১০ নাম্বারের একটি পিকআপ গাড়ী চট্রগ্রাম হতে ঢাকার উদ্দেশ্য রওনা হয়। পরে দুপুরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে বিএসআরএম ফ্যাক্টরী সামনে ঢাকা মেট্রো ট ২০-৬৫৮৫ নাম্বারের লং ভেহিকেল গাড়ী সামনের ডানপাশের চাকা বিকল হওয়ায় গাড়ীটি মহাসড়কের উপরে মেরামত করার সময় অজ্ঞাতনামা একটি বাসকে লং ভেহিকেল গাড়ি পিছনে ধাক্কা দিলে ওই সময় অজ্ঞাত নামা বাস চালক পিছন দিক দিয়ে পিকআপকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপ চালক নয়ন মিয়া নিহত হয়। সে সাথে আরও অজ্ঞাত নামা ২ জন মারাত্মক ভাবে জখম হয়।

এব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোঃ রেজাউল হক জানান, পিকআপ চালকের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..