মেসি নারায়ণগঞ্জে, রোনালদো পড়েছেন নোয়াখালীর স্কুলে!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মেসি নারায়ণগঞ্জে, রোনালদো পড়েছেন নোয়াখালীর স্কুলে!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

মেসি নারায়ণগঞ্জে, রোনালদো পড়েছেন নোয়াখালীর স্কুলে!

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
মেসি নারায়ণগঞ্জে, রোনালদো পড়েছেন নোয়াখালীর স্কুলে!

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি পড়েছেন বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে আর তারই প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো প্রাথমিকের পাঠ চুকিয়েছেন নোয়াখালীর একটি স্কুল থেকে! এমনটাই দাবি করছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

গুগলের সার্চবারে গিয়ে ‘where did lionel messi study’, ‘lionel messi study’, ‘lionel messi school’, ‘lionel messi education’ ইত্যাদি লিখে সার্চ দিলে সবার প্রথমেই গুগল যে তথ্যটি দেখাচ্ছে তা হলো, মেসি বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গে পড়াশোনা করেছেন।

মেসি নারায়ণগঞ্জে, রোনালদো পড়েছেন নোয়াখালীর স্কুলে!

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামেও একই প্রশ্ন লিখে সার্চ দিলে আসে, তিনি বাংলাদেশের নোয়াখালীর একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমরা সবাই জানি, এই দুটি তথ্যের কোনোটিই সত্য নয়। তবে কেনো গুগল সার্চ ইঞ্জিনে এ প্রশ্ন লিখে খোঁজ করলে সবার ওপরে এই তথ্য আসে? এই বিষয়টি বুঝতে হলে আমাদের সবার আগে গুগল সার্চ ইঞ্জিনের কাজ করার কৌশল সম্পর্কে জানতে হবে।

মেসি নারায়ণগঞ্জে, রোনালদো পড়েছেন নোয়াখালীর স্কুলে!

অন্যান্য সার্চ ইঞ্জিনের মতো গুগলও সার্চ দেয়া তথ্য খুঁজে বের করতে ‘spiders’ বা ‘crawlers’ নামে স্বয়ংক্রিয় প্রোগ্রাম ব্যবহার করে। এই প্রোগ্রামগুলো ইন্টারনেটে ছড়িয়ে থাকা অজস্র ওয়েবসাইট ও ওয়েবপেইজে ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে গুগলের ‘ইনডেক্সে’ জমা করে রাখে। এরপর কোন ব্যক্তি যখন গুগলে কোন কিছু জানতে সার্চ দেন তখন গুগল পুরো ইন্টারনেট না ঘেঁটে দ্রুততম সময়ে ওই ইনডেক্স থেকে একটি ফলাফল দেখিয়ে দেয়।

কিন্তু এই প্রক্রিয়াটি মোটেও নির্ভুল নয়। যার জ্বলজ্বলে উদাহরণ মেসি ও রোনালদো সম্পর্কে এমন উদ্ভট তথ্য। গুগল এই তথ্যটি সবার ওপরে দেখিয়েছে কারণ, প্রশ্নোত্তর বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট Quora তে কেউ একজন মজার ছলে মেসি-রোনালদোর পড়াশোনা বিষয়ক এক প্রশ্নের জবাবে এই তথ্য লিখে রেখেছে।

আবার এমন উদ্ভট তথ্য গুগলের সার্চ লিস্টের ফলাফলে দেখানোর অন্যতম কারণ হচ্ছে, প্রোগ্রামগুলো এমনভাবে ডিজাইন করা যে এগুলি কেবল তথ্যের সন্নিবেশই ঘটাতে পারে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটি যাচাই করতে পারে না। গুগল এই তথ্যটি দেখিয়েছে কারণ ইন্টারনেটে এই তথ্যটির অস্তিত্ব আছে। তার মানে এই নয় যে এই তথ্যটিই সঠিক। এর মানে হতে হতে পারে, কোনো কোনো ইন্টারনেট ব্যবহারকারী এমন উদ্ভট তথ্য নিয়ে মজা করতে করতে তা বহুদূর নিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..