রণজিৎ মোদক এর কবিতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রণজিৎ মোদক এর কবিতা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

রণজিৎ মোদক এর কবিতা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
রণজিৎ মোদক এর কবিতা

বাষ্পিত হোক অশ্রু
রণজিৎ মোদক
——————–

শহরের শিমুল পলাশ ঘেরা চত্বরে
ইট পাথরের বেদী, দধিচীর অস্তিগড়া
সুউচ্চ শহীদ মিনার।

আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কী ভুলিতে পারি?

বিশ্বের বিস্ময় এ ভাষার যুদ্ধ
রাজ্য নয়, নয় সিংহাসনের দাবী
“ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়।”

এমনতো হতে পারে না, হতে দেবো না
প্রতিবাদী উচ্চারণ-
“রাষ্ট্র ভাষা বাংলা চাই
মোদের দাবী মানতে হবে।”

মিছিলে মিছিলে মুখরিত রাজপথ-জনপথ
উত্তাল স্রোত শিরায় শিরায়
রফিক-শফিক, জব্বার-সালাম
নিষেধের শিকল ভেঙ্গে, এগিয়ে যায় বীরের দল
“কথায় কথায় গুলি করা
চলবে না, চলবে না।”

ভোর না হতেই নগ্ন পায়ে শহীদ মূলে
সাজাবো আজ ফুলে ফুলে
পলাশ শিমুল রক্ত লাল।

“সবকটা জানালা খুলে দাও না
আমি গাইবো-গাইবো জীবনেরই গান।”

ভাই হারানো ব্যাথা বুকে
এগিয়ে যাই শহীদ মূলে
কাঁদছো কেনো রত্নাগর্ভা বীর জননী
ভাষার জন্য তোমার মতো কে পেরেছে
যুদ্ধ সাজে সাজিয়ে দিতে আপন সন্তান
জানো তো বীরের মায়ের কাঁদতে নেই
বাষ্পীত হোক অশ্রু তোমার
শোকের আগুন শক্তি হয়ে
জ্বলুক বুকে।


 

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..