রায় রমেশ ছিলেন শ্রমিক ও শিল্প উন্নয়নে বিশ্বাসী : মুন্নুজান সুফিয়ান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রায় রমেশ ছিলেন শ্রমিক ও শিল্প উন্নয়নে বিশ্বাসী : মুন্নুজান সুফিয়ান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

রায় রমেশ ছিলেন শ্রমিক ও শিল্প উন্নয়নে বিশ্বাসী : মুন্নুজান সুফিয়ান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
রায় রমেশ ছিলেন শ্রমিক ও শিল্প উন্নয়নে বিশ্বাসী : মুন্নুজান সুফিয়ান

নারায়ণগঞ্জের কাগজ : বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেছেন, রায় রমেশ চন্দ্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে অসম্প্রদায়িক, গনতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে মনে প্রানে কাজ করে গেছেন।

তিনি আরো বলেন, রায় রমেশ চন্দ্র তার রাজনৈতিক জীবনে জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে নিষ্ঠার সাথে তার দ্বায়িত্ব পালন করে গেছেন।তিনি ছিলেন বলিষ্ট নেতৃত্বের অধিকারি। গার্মেন্টস, পরিবহন সেক্টর সহ আন্তর্জাতিক পযায়ে বহু সংগঠনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি শ্রমজীবি মানুষের দূর্দিনে পাশে থেকে স্পেক্ট্রাম গার্মেন্ট, গরীব এন্ড গরীব, তাজরিন ফ্যাশন, রানা প্লাজা সহ বিভিন্ন দূর্ঘটনায় নিহত আহত হাজারো শ্রমিক এবং তাদের পরিবারদের ক্ষতি পূরণ আদায় করে দিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে শ্রমিক শ্রেনীকে একতাবদ্ধ করেছিলেন।

বুধবার ৯ অক্টোবর বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযালয়ে অনুষ্ঠিত ইউনাইটেড ফেডারেশ অব গার্মেন্টস ওয়ার্কাস কেন্দ্রীয় কমিটি আয়োজিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা স্বর্গীয় রায় রমেশ চন্দ্রের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনাইটেড ফেডারেশ অব গার্মেনটস ওয়ার্কাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তযোদ্ধা ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, কোষাধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সাহাবউদ্দিন, আইবিসির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক জেড এম কামরুল আনাম, থ্রি এফ প্রতিনিধি শাহিনুর রহমান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেনটস ওয়ার্কাস এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, রুহুল আমিন, নাসরিন জাহান ডলি, শেহেলী আফরোজ লাভলী, রেজাউল করিম, শাহাদাৎ হোসেন সেন্টু, কবির হোসেন রাজু, নাসিমা ইয়াসমিন, মোকলেসুর রহমান মুকুল প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ বলেন, রায় রমেশ চন্দ্র ছিলেন শ্রমজীবী মানুষের আস্থা ও নির্ভরতার প্রতিক। তিনি জীবদ্দশায় অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন অধিকার হারা মানুষের নিকট পরম বন্ধু। রায় রমেশ চন্দ্র ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষিত করে গেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..