শামীম ওসমানসহ ১০০ জনের নামে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শামীম ওসমানসহ ১০০ জনের নামে মামলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

শামীম ওসমানসহ ১০০ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
শামীম ওসমানসহ ১০০ জনের নামে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে কিশোর মোঃ ছায়েদুল নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানায় নিহতের বড় বোন রেহানা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান সহ ১০০ জনকে আসামী করা হয়। সেই সাথে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

মামলায় নামীয় আসামীর মধ্যে রয়েছেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, কাউন্সিলর মতিউর রহমান মতি, মানিক মাষ্টার, হাজী ইয়াছিন, নুর উদ্দিন মিয়া, জজ মিয়া, নুর সালাম, নুরুল হক ও শাহ জালাল বাদলসহ অনেকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ জুলাই আসামিরা সানারপাড় এলাকায় লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি সাধারণ ছাত্র জনতাকে মারপিট করে আহত করে। একইভাবে আসামীগণ তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলাপাথাড়িভাবে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে বাদীর ছোট ভাইয়ের বুকে গুলি গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় জনতা উদ্ধার করে সানারপাড় ইষ্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..