নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন,গত জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্র থেকে শামীম ওসমান ৯ পার্সেন্ট ভোট পেয়েছে।
একটি কাজের জন্য গেলে এত কম ভোটের অধিকার নিয়ে কিভাবে তার কাছে যাবো। আপনারা আগামী ৯ই মার্চ উপ নির্বাচনে ফাইজুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন যেন এমপির কাছে গিয়ে বলতে পারি ভাই আমাদের এই কাজ লাগবে।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় কোতালেরবাগ এলাকায় এসকে মডেল স্কুল সংলগ্ন স্থানে শ্রমিক লীগ নেতা কেএসএম আব্দুল কাদিরের আয়োজনে ও জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে ফাইজুল ইসলামের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাহ নিজাম মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যারা মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে এমপি মহোদয় প্রত্যাশা নামে একটি অরাজনৈতিক সংগঠন করেছেন। আমরা এটার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোতালেরবাগ ভোট কেন্দ্র হতে মাত্র ৯% ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন শামীম ওসমান এমপি।
আপনার মন্তব্য প্রদান করুন...