শেষ দিনেও নাশকতার বিরুদ্ধে মাঠে আজমেরী ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শেষ দিনেও নাশকতার বিরুদ্ধে মাঠে আজমেরী ওসমান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

শেষ দিনেও নাশকতার বিরুদ্ধে মাঠে আজমেরী ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
শেষ দিনেও নাশকতার বিরুদ্ধে মাঠে আজমেরী ওসমান

বিএন‌পির ডাকা দেশব্যাপী সর্বাত্মক হরতাল ও অবরোধে নাশকতার বিরুদ্ধে আজমেরী ওসমানের নেতৃত্বে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার (২৩ নভেম্বর) দুপুরে আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির ডাকা শেষ দি‌নের অবৈধ হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে এ মটর শোভাযাত্রা বের করা হয়।

 

 

মটর শোভাযাত্রাটি শহরের কলেজ রোড এলাকা থেকে বের হয়ে মাসদাইল হয়ে পঞ্চ‌ব‌টি দি‌য়ে ভোলাইল, দেওয়ান বা‌ড়ি, কা‌শিপুর, হাটখোলা, ফ‌কির বা‌ড়ি, বীর মুক্তিযোদ্ধা না‌সিম ওসমান সেতু, বন্দর, চাষাড়া, সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড ও শিবুমার্কেট প্রদক্ষিণ করে পুনরায় কলেজ রোড এলাকায় এসে শেষ হয়।

 

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, এদেশের সাধারণ জনগণ শেখ হাসিনা সরকারকে বার বার দেখতে চায়। জনগণ দেশের মধ্যে কোনো প্রকার মারামারি-হানাহানি ও অপ্রীতিকর ঘটনা দেখতে চায় না। সুন্দর ভাবে বাঁচতে চায় জনগন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নের রূপকার। বিএনপি-জামায়াতের উপর থেকে দেশের জনগন আস্থা হারিয়ে ফে‌লে‌ছে। সাধারণ জনগন ভালো করে জানে বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর শান্তি থাকবেনা। তাই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় রাখতে হবে, তাহলেই দেশের উন্নয়ন অগ্রগতি বৃদ্ধি পাবে।

 

 

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আব্দুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিল, শ্রমিক নেতা রখমত সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..