সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার ৮
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার ৮
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার ৮

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার ৮

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ৫ জনসহ মোট ৮জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) এক অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী।

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার প্রেক্ষিতে আটকৃতরা হলেন, সোনারগাঁয়ের মামুদ্দী এলাকার আলী আহম্মদ মাস্টারের ছেলে আনার হোসেন, একই উপজেলার গোয়ালদী এলাকার মৃত সুরুজ মিয়ারর ছেলে মৃদুল, ভৌমিকপাড়া লাদুরচর এলাকার মৃত বদরুদ্দিন ভূইয়ার ছেলে ও নোয়াগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিন উদ্দিন ভূইয়া, ব্রাহ্মণবাওগা এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে ও জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন জালাল, সোনা মিয়া ডাকাত এর ছেলে শহিদুল্লাহ।

পুলিশ জানায়, সোনারগাঁ থানা এলাকায় এক গ্রেফতারি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এর মধ্যে ওয়ারেন্ট মূলে ২জন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলায় ৫জন এবং অন্যান্য ঘটনায় ১ জনসহ মোট ৮ জনকে আটক করা হয়। আটককৃত আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..