সোনারগাঁয়ে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

সোনারগাঁয়ে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
সোনারগাঁয়ে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

নারায়ণগঞ্জের কাগজ : সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হুমায়ুন নামের এক যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ১০জন যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে কিনা এখনো কোন খবর পাওয়া যায়নি। গত শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ নৌ পরিবহন অভ্যান্তরীণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও পুলিশের ডুবুরি দল নদীতে নিখোঁজদের সন্ধান করছেন।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. মোস্তাফিজ জানান, রাত ১টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় হুমায়ুন নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০যাত্রী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন যাত্রী নিখোঁজ রয়েছে কিনা না দুটি সংস্থার ডুবুরি দল নদীতে তল্লাশী নেমেছে। ঘটনার পর লঞ্চ দুটি গন্তব্যে চলে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি। নিহত হুমায়ুন শরীয়তপুর জেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

এদিকে বাংলাদেশ নৌ পরিবহন অভ্যান্তরীণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল ইসলামকে প্রধান করে ৪সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

নারায়ণগঞ্জ নৌ-থানার ইনচার্জ আব্দুল হাকিম জানান, সকাল আটটায় এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী-বন্দর বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পাশাপাশি নৌ-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাসিতে সহায়তায় করে।

বিআইডব্লিউটিএ সদরঘাট নদী-বন্দরের যুগ্ন-পরিচালক আরিফ উদ্দিন জানান, দুইটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা বিভাগের যুগ্ন-পরিচালক সাইফুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

মুন্সিগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার আব্দুস সামাদ বলেন, সংঘর্ষ সংঘটিত হওয়া লঞ্চ দুইটি গন্তব্যে সদরঘাট ও শরীয়তপুরে পৌঁছে গেছে। সকাল থেকে তল্লাসি অভিযান চালানো হয়। তবে দুপুর পর্যন্ত নদীর তীরে নিখোঁজদের সন্ধানে কোন স্বজন আসেননি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..