৫ আগষ্ট দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা পেয়েছে বাংলাদেশ : মামুনুল হক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
৫ আগষ্ট দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা পেয়েছে বাংলাদেশ : মামুনুল হক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

৫ আগষ্ট দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা পেয়েছে বাংলাদেশ : মামুনুল হক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
৫ আগষ্ট দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা পেয়েছে বাংলাদেশ : মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলন পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত এবং স্বৈরাচার বিরোধী গনআন্দোলনে পরিণত হয়। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা পেয়েছে।

শুক্রবার (৯ আগষ্ট) বাদ জুম’আ সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড চত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত মহান ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় মামুনুল হক বলেন, এই আন্দোলনের প্রধান কথা ছিল, যেটা ৭১’র মুক্তিযোদ্ধাদের শ্লোগান ছিল বৈষম্য এবং অবিচার রোধ করা। বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই বৈষম্যের বিরুদ্ধেই ২০২৪ সালেও ছাত্র-জনতা অভূতপূর্ব গনঅভ্যুত্থান সম্পাদন করেছে। অভ্যুত্থান দুই রকমের হয়, সামরিক অভ্যুত্থান হয়, গনঅভ্যুত্থান হয়।

আমরা কোন সামরিক অভ্যুত্থান করিনি, বাংলাদেশের মানুষ এবার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসীবাদের যাতাকল থেকে দেশকে, মানুষকে এবং জাতিকে মুক্ত এবং স্বাধীন করেছে।

তিনি আরো বলেন, বৈষম্যকে উৎখাত করার জন্য বিভেদের যত দেয়াল আছে সেগুলোকে ভেঙ্গে দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন সেই কাজটি করতে সক্ষম হয়েছে। সমাজকে নানা শ্রেনী পেশায় যে ভাবে বিভক্ত করে রেখেছে, নিজেদের মধ্যে বিবেদের দেয়াল তৈরী করে রেখেছি, যে কারণে আমরা সেই দেয়াল গুলো উতরে এক কাতারে দাড়াতে পারি না। আর এ কারনেই জালিমশালীরা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে সুযোগ পায়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপি, মুফতি বশিরুল্লাহ, মাওলানা মনির হোসাইন কাসেমীসহ প্রমূখ।

এসময় আন্দোলনের স্মৃতিচারন ও অভিজ্ঞতা বর্ণনা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্য সাইদুর রহমান, থানা সমন্বয়ক মো: জাবের, তৌহিদুল ইসলাম, আবু সাঈদ মো: নাঈম, চিটাগাং রোডের প্রধান সমন্বয়ক নাজমুল ইসলাম, সহ-সমন্বয়ক আমিনুল ইসলাম সুজন, দারুননাজাত শাখার প্রধান সমন্বয়ক আলী হাসান, মামুন প্রধান নিলয়, নুর আলম, শারমিন আক্তার, উর্মি, রূপালী, সিয়াম, তাফাজ্জুল হক, হাবিবুল্লাহ, সাবরিনা রহমান সোহা ও দারুননাজাত শাখার সহ- সমন্বয়ক জাহিদুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..