নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা শক্তিশালী : শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা শক্তিশালী : শামীম ওসমান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা শক্তিশালী : শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা শক্তিশালী : শামীম ওসমান

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ পেয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য একেএম শামীম ওসমান। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে এই আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীব এর কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেন তিনি।

পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে কথা বলেন শামীম ওসমান। নির্বাচন কমিশন তাকে শোকজ করায় তিনি আনন্দিত বলে জানান।

 

গত শুক্রবার নারায়ণগঞ্জ-৪ আসনের অধীন ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পাড়া-মহল্লায় শামীম ওসমানের পক্ষে তার অনুসারী নেতা-কর্মীরা মিছিল করেন। এই সময় তারা শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে।

এই প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘নির্বাচন কমিশন আমাকে নোটিশ দিয়েছে। গত পরশুদিন নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার সমস্ত এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল হয়। যেহেতু সারা বাংলাদেশে বিএনপি-জামায়াত এবং জঙ্গিরা জ্বালাও-পোড়াও অভিযান চালাচ্ছে, মানুষকে হত্যা করছে, রাজনীতির নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার প্রতিবাদে আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃত্বে মহল্লায়-মহল্লায় শান্তি মিছিল হয়েছে। সেই শান্তির প্রতীক নৌকা। যখন নির্বাচন থাকে না তখনও স্লোগানে নৌকার কথাটি আছে। কোন কোন জায়গায় হয়তোবা নৌকার স্লোগানও এসেছে, প্রতীকও এসেছে।’

 

‘যেহেতু এই প্রোগ্রামটা রাজনৈতিক প্রোগ্রাম তাই নির্বাচন কমিশন আমাকে এই নোটিশ দিতে পারেন না। কিন্তু তারপরও আমি নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, অনেকের মুখে চুনকালি দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করেছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার অধীনে বর্তমান নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন।’

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ‘দেশে-বিদেশে অনেকে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করেছেন। আমি এতগুলো নির্বাচন করেছি, এবং দেখেছি। আমি কোনদিন দেখি নাই, পত্রিকার রিপোর্টের কারণে প্রার্থীকে তলব করা হয়, যেখানে প্রার্থী উপস্থিত নাই। এতে আমার দুঃখ পাওয়ার কথা, দুঃখ না পেয়ে আমি আনন্দিত হয়েছি। নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দক্ষতা তাদের আছে।’

‘এই রকম একটা কমিশন আশা করেছিলাম, যারা কোন প্রশ্নে আপোস করবেন না, প্রার্থী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন’, যোগ করেন এই প্রার্থী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..