ইউরোপীয়ান ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট : তৈমুর আলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ইউরোপীয়ান ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট : তৈমুর আলম
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ইউরোপীয়ান ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট : তৈমুর আলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আমরা এত অল্প সময়ে সারা দেশে প্রায় সব আসনে প্রার্থী দিতে পেরেছি, এতে ইউরোপীয়ান ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট আছেন। আমরাও নির্বাচনের পরিবেশ পরিস্থিতির বিষয়ে তাদের অবগত করেছি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবেই আছে। কারণ সরকারি দলের এতগুলো এমপি মন্ত্রীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে এটা ইতিপূর্বে আর কখনও হয়নি। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জে নিজ পৈতৃক বাড়িতে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, তৃণমূল বিএনপি সরকারের সঙ্গে কখনই জোটে যাবে না। নিজেদের জোট নিয়েই তার দল আলাদাভাবে নির্বাচন করবে। সরকারবিরোধী এই মহাজোটের নেতৃত্বে থাকবে তৃণমূল বিএনপি। জোট ‘তৃণমূল বিএনপি’নামেই হবে। অন্য কোনো দলের নাম হবে না।’শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জে নিজ পৈতৃক বাড়িতে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আশা করছি প্রধানমন্ত্রী তার দেয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।’

নির্বাচন কমিশনের প্রতি কোনো অভিযোগ না থাকলেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৈমুর। সরকারি দলের এমপি মন্ত্রীদের পক্ষপাতিত্বসহ নাশকতায় জড়িত নেই বিএনপির এমন সাধারণ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেন। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান তিনি।

রাজনৈতিক কারাবন্দিদের জামিন দিলে যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয় সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধও জানান তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..