নির্বাচন হচ্ছে রণকৌশল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নির্বাচন হচ্ছে রণকৌশল
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নির্বাচন হচ্ছে রণকৌশল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
নির্বাচন হচ্ছে রণকৌশল

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, দেশ বিরোধী অপপ্রচার ও অপরাজনীতির কার্যকলাপের অভিযোগ এনে এর বিরুদ্ধে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পুরান কোর্ট এলাকায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এড. খোকন সাহার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে অনেক হেভিওয়েট প্রার্থী মনোনয়ন চেয়েছেন৷ কিন্তু সেখানে আওয়ামী লীগের কাউকে মনোনয়ন দেন নি। সারা দেশের মধ্যে এই একটি আসনে কোন প্রার্থী কেনো নেত্রী দিলেন না এটা বোঝার জন্য বিএনপি করতে হয় না। আগামীতে কিভাবে সকল ষড়যন্ত্র ছিন্ন করে নির্বাচন সফল করা যায় সেই চিন্তাভাবনা আমাদের করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন হচ্ছে রণকৌশল। শুধু বক্তব্য দিলেই হবেনা। খুনি তারেকের নির্দেশে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। তারা জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছে। দলীয় কার্যালয় তালা মেরে রেখে নির্বাচন করা যাবেনা। দলীয় কার্যাবলী দলীয় কার্যালয় থেকেই করতে হয় ভিন্ন কোন জায়গা থেকে নয়। যারা দলীয় কার্যালয় তালা মেরে রাখে তারা দলের শত্রু, শেখ হাসিনার শত্রু। আগামীকাল থেকে আমরা দলীয় কার্যালয়ে অফিস করবো। প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী পরিচালনা কমিটি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বারবার নির্বাচিত হতে পারে সেজন্য কাজ করতে হবে। প্রার্থীর জন্য মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। নাচতে নেমে ঘোমটা দেওয়ার কোন মানে নেই। সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সাফায়েত আলম সানী, রবিউল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..