আ’লীগের প্রার্থী কায়সার হাসনাতকে নির্বাচন কমিশনের শোকজ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আ’লীগের প্রার্থী কায়সার হাসনাতকে নির্বাচন কমিশনের শোকজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আ’লীগের প্রার্থী কায়সার হাসনাতকে নির্বাচন কমিশনের শোকজ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
আ’লীগের প্রার্থী কায়সার হাসনাতকে নির্বাচন কমিশনের শোকজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শতাধিক মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম ওই নির্দেশ দিয়েছেন।

নির্দেশে উল্লেখ্য করেন, আপনি জনাব আবদুল্লাহ আল কায়সার হাসনাত নির্বাচনি এলাকা নং-২০৬, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে বিগত ১৯ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিছিল করেন যেখানে শতাধিক মোটরসাইকেল নিয়ে আপনার অনুসারীরা অংশ নেন। এর ফলে উক্ত স্থানে যান চলাচলে বিঘ্ন ঘটে। আপনার এরূপ আচরন “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা, ২০০৮ এর ৬(ঘ) ও ৮(ক) বিধির সুস্পষ্ট লংঘন। এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রচারিত খবর নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।

উক্তরূপ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরন এর লক্ষ্যে আপনার উত্তরূপ আচরনবিধি লংঘন সংক্রান্তে আগামী ২৪ ডিসেম্বর বেলা ১২ টায় জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ এর সিনিয়র সহকারি জজ, সোনারগাঁ আদালত (কক্ষ নং-৩০৫, ৩য় তলা) এ স্বয়ং বা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য আপনাকে নির্দেশ দেয়া হল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..