সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় ৩ বিএনপি নেতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় ৩ বিএনপি নেতা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় ৩ বিএনপি নেতা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় ৩ বিএনপি নেতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে অন্দোলনে সক্রিয় বিএনপি। অধিকাংশ নেতাকর্মী মামলার আসামী হয়ে পলাতক রয়েছে। তবে দলটির তিন নেতাকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান এমপির নির্বাচনী মঞ্চে দেখা গেছে। তাদের উপস্থিতি নানা প্রশ্নের ও ক্ষোভের জন্ম দিয়েছে বিএনপি শিবিরে। যদিও তারা আগে থেকেই ওসমান পরিবার ঘনিষ্ঠ বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসিকের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউসিলর গোলাম নবী মুরাদ। তারা সবাই বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলের অনুসারী হিসেবে পরিচিত।

সমাবেশে বিএনপি নেতাদের প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, ‘বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মুকুল সাহেব, উনি এখানে আজ আসতে চেয়েছিলেন। আমি বলেছি, না তোমার আসার দরকার নাই। তুমি পিছনে থেকেই কাজ করো। তিনি বললেন, না আমি আসবই। আমি বলেছি ৭ তারিখের পর এসে গরু জবাই করে, আনন্দ হবে। কিন্তু ভোট দেব না, অংশ নেব না এমন পরিস্থিতি যাতে না হয় সেই জন্যে দায়িত্ব নিতে হবে। বিএনপির প্রতিনিধি হিসেবে আজ এখানে ৩ জন এসেছেন। ২২ নম্বর ওয়ার্ড থেকে সুলতান আহমেদ, ২১ নম্বর ওয়ার্ড থেকে হান্নান, ২০ নম্বর ওয়ার্ড থেকে গোলাম নবী মুরাদ আছে। আমরা জাতীয় পার্টি, আওয়ামী লীগ চিনি না। আমরা একসাথে বন্দরবাসীর জন্য কাজ করবো।’

এই বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘২০১৮ সালের প্রহসনের নির্বাচনের পর থেকেই আমরা আন্দোলনে আছি। বর্তমান সরকারের অধীনে নির্বাচন বর্জন করে নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সকল নেতা-কর্মী মাঠে সক্রিয়। সরকার বিভিন্নভাবে চেষ্টা করেও বিএনপিকে নির্বাচনে আনতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘যেসব নেতা জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তারা এর আগেও দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তারা তাদের এই আচরণের দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..