নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ৬ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বহিষ্কৃত ৬ নেতা হলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানাধীন ৩নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো. নুরুজ্জামান।

তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, যারা দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত হয়ে কোনো প্রার্থীর পক্ষে কাজ করবেন, তাদের বিরুদ্ধেও আগামীতে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..