শকুন তো এখনো আকাশে উড়ছে : শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শকুন তো এখনো আকাশে উড়ছে : শামীম ওসমান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

শকুন তো এখনো আকাশে উড়ছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
শকুন তো এখনো আকাশে উড়ছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শকুন তো এখনো আকাশে উড়ছে। তারা মানচিত্রে থাবা দেওয়ার চেষ্টা করবে। আমরা যারা দেশকে ভালোবাসি, এটা হচ্ছে একটা পার্লামেন্ট, আপনারা সাংবাদিকরা হচ্ছেন দ্বিতীয় পার্লামেন্ট। আমরা যদি একসাথে থাকি, আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্মকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ভোটের আগের রাত্রে তারা স্লোগান দিয়েছে-ভোট দিতে যাবে যারা/লাশ হয়ে ফিরবে তারা। আমার কাছে হাজার হাজার ভিডিও আছে। তাদের গণতান্ত্রিক দল বলে, আমার শুনতে লজ্জা লাগে। এই স্লোগান দেওয়ার পরেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, তাদের সকল অপচেষ্টাকে রুখে দিয়ে দেশের মানুষ বাংলাদেশকে আবার মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। সকল অপশক্তির বিরুদ্ধে খেলা হয়েছে। স্বাধীনতার বিরুদ্ধ শক্তির বিপক্ষে স্বাধীনতার পক্ষের শক্তি খেলেছে। যারা দেশের অগ্রগতি চায় না, তাদের বিরুদ্ধে যারা উন্নয়ন চায় তারা খেলেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..