সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শামীম ওসমান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শামীম ওসমান

মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা রুখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার (১৫ জানুয়ারী) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। নির্বাচনের পর এটাই শামীম ওসমানের সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় সভা। বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় শামীম ওসমান এই সমস্যাগুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই মতবিনিময় সভার আয়োজন করেন শামীম ওসমান।

সভায় শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুদের বিরুদ্ধে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা দরকার। আমি নারায়ণগঞ্জের সকল সাংবাদিক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ সকলকে নিয়ে এইসব সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করতে চাই।

শামীম ওসমান আরো বলেন, এমন এক নারায়ণগঞ্জ চাই যেখানে আমার মা বোনরা নিরাপদে থাকবে। যদি কোনো মা অথবা বোন চায় রাতে একা হাঁটতে বের হবে সে জন্য তার যাতে কোনো দুশ্চিন্তা করতে না হয়। নির্বিঘ্নে যাতে নারীরা চলাচল করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করব।

তিনি আরও বলেন, আমার দ্বিতীয় কাজটি হবে গরীব মেধাবী ছাত্রদের নিয়ে। যারা মেধাবী কিন্তু টাকার অভাবে পড়ালেখা করতে পারছে না তাদের এই সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। একসময় আমিও নয়শত টাকার জন্য ফর্ম ফিলআপ করতে পারি নাই। আমার শিক্ষক টাকা দিয়ে তখন ফর্ম ফিলাম করিয়েছিলেন। তাই আমি বুঝি সেই কষ্টটা।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ শামীম ওসমানের এই উদ্যোগকে স্বাগত জানায়। পাশাপাশি তার এই উদ্যোগের সাথে থাকার কথাও জানান সাংবাদিকরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর হোসাইন স্মীথসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..