প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরও উন্নত করাই আমার প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরও উন্নত করাই আমার প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরও উন্নত করাই আমার প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরও উন্নত করাই আমার প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, নারায়ণগঞ্জে একটি শিল্প ঘন এলাকা, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোন একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কিনা সেটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি।

যে হাসপাতালে বার্ন ইউনিটি খোলা হবে সেই হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। তারপরই ইউনিটি খোলা হবে। এছাড়া সরকারের পরিকল্পনা রয়েছে সারাদেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন ও প্রার্থনা শেষে স্বাস্থ্য মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী ডা: সামন্ত লাল সেন আরও বলেন, ১৬ কোটি মানুষের মধ্যে প্রধানমন্ত্রী আমাকে বেছে নিয়েছেন। আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমি মন্ত্রী হবো। আমি আপনাদের সহযোগিতা চাই। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরও উন্নত করাই আমার প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে।

তিনি বলেন, আমি সারা জীবন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ছিলাম। এখনো আছি। স্বাস্থ্যখাতে কোন অনিয়ম দুর্নীতি অবহেলা সহ্য করা হবে না। ডাক্তারের অবহেলায় কোন রোগীর মৃত্যু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে রোগীদেরও মাথায় রাখতে হবে কোন মৃত্যু হলে এসে হাসপাতাল ভাঙচুর করা সেটিও কাম্য নয়। কি কারনে রোগীর মৃত্যু হলো সেটিও আমাদের খেয়াল রাখতে হবে। যেসব হাসপাতালের লাইসেন্স নেই, অনুমতি নেই এবং যেগুলোর অবকাঠামো নেই সেসব হাসপাতালগুলো বন্ধ করতে হবে।

যেকোনো অনিয়মের বিরুদ্ধে এবং সে যে কেউ হোক তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনো করোনা শেষ হয়ে যায়নি। তাই যারা অসুস্থ রোগী বৃদ্ধ আছেন তাদের অনুরোধ জনসভা করবো জনসমাগম বা ভিড় এড়িয়ে চলবেন। নিয়মিত মাস্ক পরিধান করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..