মীর মোজাম্মেল আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মীর মোজাম্মেল আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

মীর মোজাম্মেল আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
মীর মোজাম্মেল আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নন্দলালপুর যুব সমাজের উদ্যোগে মরহুম মীর মোজাম্মেল আলী স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৬ ফেব্রুয়ারী বিকাল ০৪.০০ টায় নন্দলালপুর দক্ষিণ মহল্লার মাঠে এ ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম ইসহাক। স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান নন্দলালপুর হাই স্পীড ইন্টারনেট পয়েন্টের ব্যবস্থাপনায় সার্বিক পরিচালনা করেন ফতুল্লা থানা যুবলীগ নেতা মোঃ মাসুম মাহমুদ।

সাংবাদিক রাকিব চৌধুরী শিশিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সহ সাবেক সহ-সভাপতি মোঃ সোহেল রানা, বাইতুন নুর জামে মসজিদ দক্ষিন মহল্লার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম সরদার, বাইতুন নুর জামে মসজিদ দক্ষিন মহল্লার সভাপতি মোঃ মাসুদ শেখ, নন্দলালপুর পুরাতন জামে মসজিদের মোতাওয়াল্লী সদস্য মোঃ আনিসুর রহমান, মোঃ তোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা, মোঃ সুজন, মো: বাচ্চু মিয়া, মোঃ সেলিম ও মো: সাদ্দাম হোসেন তুহিন।

এসময় উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সদস্য তপু, রনি, রাকিব, রিয়াদ, সিজান, ইকরাম, শাওন, হাসান, শাকিল, বন্ধু রহমান, মিলন, অপু, শফিকুল ইসলাম, রবিন ও আবির প্রমুখ।

ফাইনালে আলমগীর স্পোর্টিং ক্লাব বনাম ইমন স্পোর্টিং ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-০ গোলে পরাজিত হয়েছে ইমন স্পোর্টি ক্লাব। পরবর্তীতে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..