রাজনীতি করতে এসেছি, ধান্ধাবাজি করতে আসিনি : শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাজনীতি করতে এসেছি, ধান্ধাবাজি করতে আসিনি : শামীম ওসমান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

রাজনীতি করতে এসেছি, ধান্ধাবাজি করতে আসিনি : শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
রাজনীতি করতে এসেছি, ধান্ধাবাজি করতে আসিনি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি জাতির পিতার কন্যাকে বলেছি আমাকে মনোনয়ন দেবেন না। আপনাকে ক্ষমতায় আসতে হবে। আমি রাজনীতি করতে এসেছি, ধান্ধাবাজি করতে আসিনি। ধান্ধাবাজি করলে আমার বাড়িঘর, জাহাজ, ব্যবসা ব্যাংকে বন্ধক রাখতাম না। শনিবার (৩০ মার্চ) ফতুল্লায় কাশীপুরে থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেকে বলে শামীম ওসমানকে এটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি। আমি চাইলেই নিয়ে আসতে পারি। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান করি জাতির পিতার কন্যাকে। নেত্রী যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি। এটাই সবচেয়ে বড় পাওয়া। নয়ত এখানে বসে আমরা আলোচনা করতে পারতাম না।

আসন্ন সদর উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণার জন্য উপস্থিত নেতাকর্মীরা বললে তাদের উদ্দেশে শামীম ওসমান বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনো নাম ঘোষণা করবো না। আমার সন্তানদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি। আমি কোনোদিন কারও কাছে কিছু চাইনি। আমার অনুরোধ আমাকে বিব্রত করো না।

শামীম ওসমান বলেন, আমি আপনাদের ভালোবাসি। এটাকে কেউ দুর্বলতা ভাবলে আমি যা বলব সেটাই হবে এর বাইরে কিছু হবে না।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..