৮ মে সদর উপজেলা নির্বাচন স্থগিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
৮ মে সদর উপজেলা নির্বাচন স্থগিত
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

৮ মে সদর উপজেলা নির্বাচন স্থগিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
৮ মে সদর উপজেলা নির্বাচন স্থগিত

আসন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রতিপালনার্থে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা পরিষদের নির্বাচন ২২ এপ্রিল পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কমিশনারের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ রিয়াজুল আলম জানিয়েছেন, ২২ এপ্রিলের পর হাইকোর্টে এ বিষয়ে শুনানি হবে। শুনানির পর রায় দেওয়া হলে উপজেলা নির্বাচনের জন্য পূর্ব নিধারিত ৪ টি তারিখের কোন একটিতে সদর উপজেলা নির্বাচন হতে পারে।

তিনি বলেন, ২২ এপ্রিল পর্যন্ত সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ২২ এপ্রিলের পর হাইকোর্টে এ নিয়ে শুনানী হবে। হাইকোর্ট রায় দিলে ৮ মে সদর উপজেলা পরিষদের নির্বাচন হতে পারে। এটা আদালতের রায়ের উপর নির্ভর করছে।

প্রসঙ্গত, প্রথম ধাপে ৮ মে, দ্বিতীয় ধাপে ২১ মে, ২৯ মে তৃতীয় ধাপে এবং ৫ জুন চতূর্থ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জে ৮ মে বন্দর ও সদর উপজেলা পরিষদ নির্বাচন, ২১ মে সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..