প্রবাসীদের ‘ভিআইপি মর্যাদা’ দিতে বললেন শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রবাসীদের ‘ভিআইপি মর্যাদা’ দিতে বললেন শামীম ওসমান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

প্রবাসীদের ‘ভিআইপি মর্যাদা’ দিতে বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
প্রবাসীদের ‘ভিআইপি মর্যাদা’ দিতে বললেন শামীম ওসমান

বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি মর্যাদা’ দেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই দাবি জানান।

শামীম ওসমান বলেন, ‘বিদেশে থেকে যারা এ দেশে টাকা পাঠান তাদের রেমিটেন্স যোদ্ধা বলা হয়। ৭১ সনে যারা দেশ স্বাধীন করেছেন তাঁদের বলতাম মুক্তিযোদ্ধা। তারা দেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর দেশের অর্থনীতিকে সবথেকে সবল রেখেছেন এই রেমিটেন্স যোদ্ধারা। সমস্ত ব্যবস্থা আছে কিন্তু জটিলতার কারণে সেগুলো সমাধান হচ্ছে না।’

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে শামীম ওসমান বলেন, এই লোকগুলো (প্রবাসী) যখন ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বিশেষ করে মধ্য প্রাচ্যের দেশগুলোতে হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারা দেশে টাকা পাঠায় এবং আমরা সেই টাকায় ভালো অবস্থায় থাকি। তাদের পরিবারও ভালো অবস্থায় থাকে। মাননয়ি প্রধানমন্ত্রীও এই কথা গুলো বার বার বলেন। যখন এই প্রবাসীরা দেশে ফিরে বিশেষ করে বিমানবন্দরে তাদেরকে যেভাবে হেনস্থা করা হয় সেটা বন্ধ হওয়া উচিৎ এবং এই মন্ত্রনালয় (প্রবাসী কল্যান) থেকে ভলেন্টিয়ার সৃষ্টি করে। তারা (প্রবাসী) যাতে এই দেশে একজন ভিআইপি হিসেবে প্রবেশ করে। সংশ্লষ্ট মন্ত্রনালয় এই বিষয় গুলো সমাধান করবেন কিনা, করলে কবে নাগাদ করবেন।

এদিকে, শামীম ওসমানের প্রশ্নের জবাব প্রবাসী কল্যান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, এসব ব্যপারে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দরে আমাদের কর্মীরা কাজ করছে। তবে, জনবলের সীমাবদ্ধতা আছে।

মন্ত্রী জনবলের সীমবন্ধাতার কথা জানিয়ে বলেন, ইতিপূর্বে তিনি বিমান মন্ত্রীকে বিমানবন্দরে এসব নিয়ে মিটিংকরার কথা জানিয়েছেন এবং সেখান কাস্টম, ইমিগ্রেশন ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও উপস্থিতিতে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..