গিয়াসউদ্দিন ১২ মামলায় গ্রেপ্তার, জামিন নামঞ্জুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গিয়াসউদ্দিন ১২ মামলায় গ্রেপ্তার, জামিন নামঞ্জুর
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

গিয়াসউদ্দিন ১২ মামলায় গ্রেপ্তার, জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
গিয়াসউদ্দিন ১২ মামলায় গ্রেপ্তার, জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ১২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছে পুলিশ। রবিবার (২৬ মে) কারাগার থেকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে পৃথক ৫টি আদালতে হাজির করা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় তার পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালতে নামঞ্জুর করে দেন।

১২ মামলার মধ্যে ফতুল্লা মডেল থানার চারটি, সিদ্ধিরগঞ্জ থানার চারটি, সোনারগাঁ থানার দুইটি, রূপগঞ্জ থানার একটি ও বন্দর থানার একটি মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ জানান, ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। এরমধ্যে একাধিক মামলায় জামিনের আবেদন করা হলেও জামিন নামঞ্জুর হয়েছে।

ডিতাকে এসব মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত ১২ মে এক কোটি ৪১ লক্ষ টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে সাবেক এমপি গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ২০২১ সালের ১৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..