ইন্দোনেশিয়ায় কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি উপস্থাপন করেছে সৌদি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ইন্দোনেশিয়ায় কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি উপস্থাপন করেছে সৌদি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে

ইন্দোনেশিয়ায় কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি উপস্থাপন করেছে সৌদি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
ইন্দোনেশিয়ায় কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি উপস্থাপন করেছে সৌদি

নারায়ণগঞ্জের কাগজ : পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে আন্তর্জাতিক বইমেলা হবে আর তাতে পবিত্র কুরআনুল কারিমের পাণ্ডুলিপি থাকবে না তা কি হয়? কুরআন নাজিলের দেশ সৌদি আরব দেশটির আন্তর্জাতিক এ বইমেলায় উপস্থাপন করেছে পবিত্র কুরআনের অনূদিত ৫ হাজার পাণ্ডুলিপি।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর শেষ হয়েছে আন্তর্জাতিক এ বইমেলা। এ বইমেলায় অংশগ্রহণ করেছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, প্রচার ও গাইডেন্স সংস্থা। বইমেলায় সৌদি আরবের স্টলকে আলোকিত করেছে ইন্দোনেশিয়ান ভাষায় অনূদিত কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি।

এসব পাণ্ডুলিপি সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় অবস্থিত বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্ট সেন্টার থেকে প্রকাশ করা হয়েছে। অনূদিত কুরআনের এসব পাণ্ডুলিপি দেখতে সৌদি আরবের স্টলে ছিল সবচেয়ে বেশি ভিড়। শিশু-কিশোর থেকে যুবক-বৃদ্ধ কেউ বাদ যায়নি এ তালিকা থেকে।

ইন্দোনেশিয়ার আন্তর্জাতি এ বইমেলায় সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রণালয়ের অংশগ্রহণের মূল উদ্দেশ্য ছিলো- মুসলিম উম্মাহর ইসলামিক সেবা প্রদানের জন্য বই প্রকাশনা এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্রগুলির সাথে অভিজ্ঞতা বিনিময় করা।

সৌদি আরব পবিত্র কুরআনের অনূদিত পাণ্ডুলিপি ছাড়াও উলুমুল কুরআন বা কুরআনি বিজ্ঞানসহ ইসলাম ধর্মী সম্পর্কিত অনেক বই উপস্থাপন করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..