নোংরা রাজনীতি পরিহার করুন : জি এম আরাফাত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নোংরা রাজনীতি পরিহার করুন : জি এম আরাফাত
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নোংরা রাজনীতি পরিহার করুন : জি এম আরাফাত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
নোংরা রাজনীতি পরিহার করুন : জি এম আরাফাত

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে উদ্দেশ্য করে একই কমিটির সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেন, আওয়ামী লীগ তো এত পঁচা দল হয়ে যায়নি যে যাদের পূর্ব পুরুষ স্বাধীনতা বিরোধীদের সন্তানের হাতে ওয়ার্ড কমিটি তুলে দিতে হবে।

যারা দলের জন্য দূরসময়ে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরকে বাদ দিয়ে ধান্দার জন্য পকেট কমিটি অনুমোদন দিতে হবে। এসমস্ত নোংরা রাজনীতি পরিহার করুন। শ্রদ্ধা করি শ্রদ্ধার জায়গায়ই থাকেন। রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে রাজনীতি করে আজকে এ পর্যায়ে এসেছি।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (২৯ জুন) বিকেলে নগরীর ২নং রেলগেইটস্থ আওয়ামী লীগের জেলা ও মহানগরেরর প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদর ও বন্দরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের শীর্ষে অবস্থান করছে। কিন্তু আজ অনেকে বড় বড় কথা বলেন। দূর সময়ে ঘরে বসে থাকতেন। একটি ওয়ার্ডেও কাউন্সিলে মেয়রকে অতিথি হিসেবে রাখেননি। আমরা মনে করি আমাদের মাঝে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও আপনারা বিশেষ কারনে সম্মেলন করেননি অতীতে। যা নারায়ণগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সায়েদুল ইসলাম শাকিল এর সভাপতিতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহআলম, আওয়ামী লীগ নেতা এবিএম আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি জামির হোসেন রনি, তাহের উদ্দিন সানি, শফিউল বাশার বাবু সহ অসংখ্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..