সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে মানুষকে ভালোবাসতে হবে : মেয়র আইভী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে মানুষকে ভালোবাসতে হবে : মেয়র আইভী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে মানুষকে ভালোবাসতে হবে : মেয়র আইভী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে মানুষকে ভালোবাসতে হবে : মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এতোটুকু বলতে চাই, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। এটাই সব ধর্মের মূলমন্ত্র। তাই অর্থ বিত্তের লোভে আমরা যেন সৃষ্টিকর্তাকে ভুলে না যাই। সবাই সৎ পথে চলবেন। সৎ কর্ম করবেন। সৎ ভাবে জীবনযাপন করবেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নগরীর নাগবাড়ি এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে সাত কোটি টাকা ব্যয়ে সাধু নাগ মহাশয় আশ্রম ভবন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহবান জানান।

আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তারাপদ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও মনিরুজ্জামান মনির।

এ সময় মেয়র আইভী আরও বলেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি হানাহানি করবেন না। আমাদের মধ্যে সহনশীলতা ও ভালোবাসা থাকা উচিত। আমিও যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকতে পারি এই প্রত্যাশা করি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..