জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই আসতে পারে : গোলাম ফারুক খোকন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই আসতে পারে : গোলাম ফারুক খোকন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই আসতে পারে : গোলাম ফারুক খোকন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

গেল বছরের ১৫ জুন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির। গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া আছে। তবে এক বছর ধরেই জেলা বিএনপি চলছে দুই নেতা দিয়েই। আর এতে করে এ কমিটিকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

জানা যায়, জাতীয় নির্বাচন-উপজেলা নির্বাচন ও বিএনপির কেন্দ্রীয় চলমান আন্দোলনের ব্যস্ততার কারণে কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি। বর্তমান সময়ে কেন্দ্রীয় বিএনপি কমিটি নিয়ে কাজ করছে। যেকোনো সময় জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসতে পারে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। নারায়ণগঞ্জ আদালতপাড়ায় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, সরকারের মিথ্যা মামলায় এখনো আমরা জেলা, থানা ও তৃণমূল বিএনপি সবাই মামলা নিয়ে জর্জরিত। আন্দোলন সংগ্রামে যেসব কর্মসূচি ছিলো আমাদের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলে ছিলো। নির্ধারিত সময়ের মধ্যে আমরা জেলা বিএনপির কমিটি কেন্দ্রে দিয়েছি। তার পরবর্তীতে ডামি নির্বাচন ও আন্দোলনে নেতাকর্মীরা ব্যস্ত ছিলো। বর্তমান সময়ে কমিটি নিয়ে কাজ চলছে। আপনারা দেখেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি আজকে দিয়েছে। যেকোনো সময় কেন্দ্রীয় বিএনপি থেকে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসতে পারে আমি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..