শেখ হাসিনার বিচারের দাবিতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শেখ হাসিনার বিচারের দাবিতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

শেখ হাসিনার বিচারের দাবিতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
শেখ হাসিনার বিচারের দাবিতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আওয়ামী লীগ শাসন আমলে ছাত্র-জনতা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট ) বিকেলে উপজেলার ভুলতা এলাকায় উপজেলা বিএনপি এই বিক্ষোভের আয়োজন করে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সহ-সভাপতি আনোয়ার সাদাত, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন সমাবেশে বক্তব্য দেন।

গোলাম ফারুক খোকন তার বক্তব্যে বলেন, ২০০৯ সালে ক্ষমতায় এসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তারপর গত ১৬ বছর ধরে বিরোধী দল ও মতের মানুষকে গুম খুন করা হয়েছে তারই নির্দেশে। এক্ষেত্রে তিনি রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছেন। তাছাড়া ঢাকার শাপলা চত্বরে ৫ মে হত্যাকাণ্ড ও সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার। রীতিমতো গণহত্যা চালিয়েছেন। একটি স্বাধীন রাষ্ট্রে এতোগুলো হত্যাকাণ্ডের পর কেউ বিচারের মুখোমুখি হবে না তা হতে পারে না। আমরা দাবি করছি প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক তদন্তের পর সেসব হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে।

তার আগে দুপুর থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। সমাবেশের আগেই হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়৷ এসময় নেতাকর্মীরা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে শ্লোগান দেয়।

সমাবেশ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

এছাড়াও আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুঁইয়া, যুবদল নেতা আফজাল কবির, আরিফুজ্জামান ইমন, মাহামুদুল হক, আরিফ হাসান আরব সমাবেশে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..