জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ আসামী ৫০
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ আসামী ৫০
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ আসামী ৫০

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ আসামী ৫০
প্রায় এক দশক আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় ৫০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা সাজু খাদেম রয়েছেন।
রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে শাহরিয়ার ইমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তা মতিঝিল থানার পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম, দলটির নেতা শেখ হেলাল, কর্নেল (অব.) ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবের হোসেন চৌধুরী, সাঈদ খোকন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, কাজী সালাউদ্দিন, শাহে আলম মুরাদ, সাবান মাহমুদ, আবু আহমেদ মান্নাফি, মারুফ আহমেদ মনসুর ও মোস্তফা জামান।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারে যাওয়ার পথে রাজধানীর ফকিরাপুল মোড়ে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় তাঁর গাড়িসহ বহরে থাকা ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করা হয়। চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীসহ বিএনপির অনেক নেতা-কর্মী আহত হন।
নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..