বিএনপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : কেন্দ্রীয় যুবদল নেতা হাবিব
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : কেন্দ্রীয় যুবদল নেতা হাবিব
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বিএনপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : কেন্দ্রীয় যুবদল নেতা হাবিব

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
বিএনপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : কেন্দ্রীয় যুবদল নেতা হাবিব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ফলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই আন্দোলনের ফলে দেশের মানুষ নতুন করে বেঁচে থাকার প্রেরনা ও উৎসাহ পেয়েছে।

কিন্তু একটি কুচক্রী মহল বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাংচুর, লুটপাট করে স্বার্থ আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে। এসব করে বিএনপি -জামায়াতের ঘাড়ে দোষ চাপাতে চায়। আমি দৃঢ় ভাষায় বলতে চাই, কেউ নোংরা খেলা করলে তাকে কঠোরভাবে দমন করা হবে। এমনকি তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাবিবুর রহমান হাবিব আরো বলেন, স্বৈরাচারিনী শেখ হাসিনা হিংসা পরায়ন হইয়া বাংলার মানুষের প্রানপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছিল। অথচ যে মামলার কথা বলা হয়েছে সে মামলা ছিল ভিত্তিহীন। আওয়ামী লীগ চাচ্ছে অন্তবর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে অরাজকতাকরা।

এসময় তিনি আরো বলেন, আমি দেশবাসীকে অনুরোধ করবো তারা যেন আওয়ামী লীগের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকেন। বিএনপির নাম ব্যবহার করে কেউ লুটপাট, ভাংচুর করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..