সোনারগাঁ থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র সিলেটে উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁ থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র সিলেটে উদ্ধার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

সোনারগাঁ থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র সিলেটে উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
সোনারগাঁ থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র সিলেটে উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দশ বছরের শিশু আদিবকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে অপহরণকারীদেরকে গ্রেফতার ও শিশুকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ শাহেদ (১৯), পরমেশ্বর্দী এলাকার আব্দুর রশিদের ছেলে মাহফুজ ওরফে ফরহাদ মাস্টার (৩১) ও দৌলরদী এলাকার শহিদুল্লাহ’র ছেলে রাইয়ান (১৮)।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, মাদ্রাসা ছাত্র আদিবের পিতা বিদেশ থাকায় তার আপন খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ উপরোক্ত আসামীরা তাকে বিমান বন্দরে তার পিতার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরবর্তীতে ১০ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ভিকটিমকে সিলেটে একটি আবাসিক হোটেলে আটকে রাখে। ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার সহ তিন অপহরণকারীদের গ্রেফতার করে থানা পুলিশ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..