সোনারগাঁয়ে ৪০ বছরের পুরাতন সেতুই এলাকাবাসীর দূর্ভোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে ৪০ বছরের পুরাতন সেতুই এলাকাবাসীর দূর্ভোগ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সোনারগাঁয়ে ৪০ বছরের পুরাতন সেতুই এলাকাবাসীর দূর্ভোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
সোনারগাঁয়ে ৪০ বছরের পুরাতন সেতুই এলাকাবাসীর দূর্ভোগ

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি এলাকার সেতুটি প্রায় ৪০ বছরের পুরাতন। এ সেতুটি এখন ঝির্ণ হয়ে ঝূঁকিপূর্ণ অবস্থায় আছে এবং সরু এ সেতু দিয়ে যান চলাচলে কষ্ট হয় জন সাধারণের যার কারণে পথচারিদের প্রায় সময় দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের প্রবেশ মুখে দীর্ঘদিনের পুরাতন, ঝূঁকিপূর্ণ এবং সরু হওয়ায় সেতুটিতে প্রায়ই ঘটছে র্দূঘটনা।

এলাকাবাসী জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি, মৃধাকান্দি নাগেরগাও ও ছহিস্যা গ্রামে ঢুকতে সড়কের পাশেই চেঙ্গাকান্দি গ্রামের মাথায় সরু খালের ওপর সেতুটি। তবে সেই খালের এখন আর কোন অস্তিত্ব নেই, দুই পাশ ভরাট হয়ে বাড়ি ঘর নির্মান করা হয়ে গেছে। কালের স্বাক্ষী হিসেবে ঝির্ণ দেহবসাশ নিয়ে পড়ে আছে সেতুটি। একপাশে স-মিলের রাস্তা আর অন্য পাশে সনি এসআর কোম্পানির সীমানা প্রাচীর। যতটুকু নিচু জমি রয়েছে সেটা দেখে বুঝার উপায় নেই যে এখানে কোন কালে খাল বা কোন নদী ছিল। এখানে বর্ষা মৌসুমে জোয়ারের পানিও আসে না।

আবার সেতুটি এতটাই সরু যে, দুটি রিক্সা একসাথে আসা যাওয়া করতে পারে না। একটি রিক্সা উঠলে আপর প্রান্তে আরেকটি দাঁড়িয়ে থাকতে হয়। এনিয়ে প্রায়ই ঝগড়া মারামারির মতো অপ্রীতিকর ঘটনাও ঘটে। কখনো কখনো রিক্সা সাইকেল, মোটর সাইকেল ধাক্কা লেগে পথচারীর শরীরে আঘাত হানে। তখন অন্যরকম অবস্থা হয়ে পড়ে। এছাড়াও সেতুটির রেলিং ভাঙ্গা ও ঝুঁকিপুর্ণ যার কারণে রেলিং ভেঙ্গে যাত্রিসহ রিক্সা পাশের গর্তে পরে যায়। নানা দূর্ঘটনায় পরে স্কুল কলেজ ও সাধারণ যাত্রীদের পরতে হয় বিব্রতকর অবস্থায়।

এলাকাবাসী মনে করছেন, এখন আর সেতুটি এলাকার মানুষের জন্য কোন প্রয়োজন নেই। বরং সেতুটি ভেঙ্গে ভাল করে সড়ক তৈরি করে দিলে নির্বিঘ্নে গাড়িসহ সবাই যাতায়াত করতে পারবে।

এ ব্যাপারে চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা নোয়াব প্রধান বলেন, সেতুটি প্রায় চল্লিশ বছর আগে নির্মাণ করা হয়েছিল মানুষের চলাচলের জন্য। গাড়ি চলাচলের জন্য নয়। এখন এ রাস্তাঘাট উন্নত হয়েছে। সময়ের প্রয়োজনে মানুষ গাড়ি দিয়ে চলাচল করে এ সেতু দিয়ে। দুইটা রিক্সা একসাথে যাতায়াত করতে না। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ এ সেতুটি ভেঙে তার জায়গায় মাটি ভরাট করে সড়ক করে দেওয়ার বিষয়টি ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি বহুবার কোন কাজ হচ্ছে না।

পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য নুরুজ্জামান নুরু জানান, আমার পক্ষে একা এ সেতু ভেঙ্গে নতুন রাস্তা করা সম্ভব না। আমি একাধিক বার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যানকে বলেছি তিনি আমার কথায় কোন কাজ করছেন না।

এ ব্যাপারে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম এর সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..