আ’লীগ কার্যালয়ে আরও বড় ব্যানার জুলাই যোদ্ধাদের
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আ’লীগ কার্যালয়ে আরও বড় ব্যানার জুলাই যোদ্ধাদের
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আ’লীগ কার্যালয়ে আরও বড় ব্যানার জুলাই যোদ্ধাদের

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
আ’লীগ কার্যালয়ে আরও বড় ব্যানার জুলাই যোদ্ধাদের

গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই যোদ্ধাদের কার্যালয়’ লেখা আরও বড় একটি ব্যানার টানানো হয়েছে। ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগের কার্যালয় থেকে দলটির নেতাকর্মীরা ব্যানার খুলে ফেলার পর নতুন করে এই ব্যানারটি টানানো হয়। সোমবার (১৯ মে) শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) সরেজমিনে পরিদর্শনের সময় দেখা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের ছবি সংবলিত একটি নতুন ব্যানার টাঙানো রয়েছে।

এ বিষয়ে সামনের নাম প্রকাশ না করার শর্তে একজন ক্ষুদ্র ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে একদল যুবক আওয়ামী লীগের কার্যালয়ে নতুন এই ব্যানারটি টানিয়ে রেখে চলে যায়।

তিনি আরও বলেন, গত রোববার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে টানানো জুলাই যোদ্ধাদের আগের ব্যানার খুলে ফেলা হয়। পরবর্তীতে ‘জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়’ লেখা ব্যানারটি আবার কে বা কারা আগের জায়াগায় টানিয়ে রাখে। সোমবার সেই ব্যানারের পাশে নতুন করে আরও বড় একটি ব্যানার টাঙানো হয়।

দেখা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কার্যালয় লেখা দুটি ব্যানার টানানো। অপেক্ষাকৃত ছোট ব্যানারে এই কার্যালয়কে ‘জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ঠিকানা হিসেবে লেখা রয়েছে ২৩, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, মতিঝিল, ঢাকা।

অন্যদিকে, নতুন ব্যানারে লেখা রয়েছে ‘জুলাই যোদ্ধাদের কার্যালয়’ হিসেবে। এতে ঠিকানা হিসেবে ২৩, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, পল্টন থানা লেখা রয়েছে। নতুন ব্যানারে আহত-নিহত জুলাই যোদ্ধাদের ছবির সঙ্গে যোগ করা হয়েছে ‘আমরা তোমাদের ভুলব না’ স্লোগান।

জানা গেছে, গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরের দেয়ালে দুটি ব্যানার টানানো হয়। তবে এই ব্যানার কারা টানিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর ঠিক দু’দিন পর, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই ব্যানার দুটি খুলে ফেলেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে আগুন দেওয়া হয়, চলে লুটপাট। তখন থেকে বহুতল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এমনকি স্থানীয়রা ভবনটির নিচতলা গণশৌচাগার হিসেবে ব্যবহার শুরু করে। রাতে আশ্রয় গ্রহণ করে ভবঘুরেরা। দশ তলাবিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..