জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রিকভারিদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ চালু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রিকভারিদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ চালু
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রিকভারিদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ চালু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রিকভারিদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ চালু

‘হাতে খড়ি প্রশিক্ষণ নিবো, কর্মমুখী জীবন গড়বো’– এই স্লোগানকে সামনে রেখে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রিকভারিদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মিলনায়তনে তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোঃ মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ বাহাউদ্দিন বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের সমাজে পুনর্বাসনের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে রিকভারিরা আত্মনির্ভরশীল হতে পারবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আয়োজক হিসেবে ছিলেন জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সানটেক আইটি ইনস্টিটিউট ও আলোর পথিক ট্রাস্ট এন্ড ফাউন্ডেশন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক অর্ণব আহম্মেদ, জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক ফারুক হোসেন কচি ও অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ইমাম মাওলানা মোঃ আমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..