স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামী সুমন গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামী সুমন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামী সুমন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামী সুমন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন হত্যা মামলার ২ নম্বর আসামী সুমনকে র‌্যাব-১১ ও পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর কর্মকর্তা মোঃ গোলাম মোর্শেদ।

নিহত মামুনের স্ত্রী জানান, গত বছরের ১১ সেপ্টেম্বর রেললাইন বটতলা এলাকায় তার স্বামীর নেতৃত্বে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে একটি মিছিল বের হলে যুবলীগ ক্যাডার আকতার, সুমনসহ তাদের সহযোগীরা গুলি চালায়। সেদিন প্রাণে বাঁচলেও পরবর্তীতে আকতার ও সুমন তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে।

এর ধারাবাহিকতায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভোরে আকতার ও তার সহযোগীরা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে বলে দাবি করেন নিহতের স্ত্রী। পরে তিনি ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিকেলে আসামী সুমনকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় র‌্যাব-১১ এর সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..