অপারেশন ডেভিল হান্ট : ষষ্ঠ দিনের অভিযানে গ্রেপ্তার ৯
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অপারেশন ডেভিল হান্ট : ষষ্ঠ দিনের অভিযানে গ্রেপ্তার ৯
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : ষষ্ঠ দিনের অভিযানে গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট : ষষ্ঠ দিনের অভিযানে গ্রেপ্তার ৯

অপারেশন ডেভিল হান্ট’র ষষ্ঠ দিনের অভিযানে জেলার ছয় থানা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন অভিযানে সদর মডেল থানা থেকে একজন, বন্দর থানায় একজন, ফতুল্লা মডেল থানায় তিনজন, সিদ্ধিরগঞ্জ থানায় একজন, আড়াইহাজার থানা থেকে দুইজন এবং রূপগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বৈষম্যবিরোধী আন্দোলনকালীন এবং সন্ত্রাসী বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতারকৃত ০৯জন ফ্যাসিস্টদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানায় গ্রেপ্তার একজন হলো- পূর্ব সৈয়দপুর (কড়ইতলা) এলাকার নাজির হোসেন ফকিরের ছেলে রাকিবুল হাসান মিল্টন (৩৮)।

ফতুল্লা থানায় গ্রেপ্তার তিনজন হলো- পূর্ব শাহি মহল্লা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ রুহুল আমিন (৫৩), হীরা কমিউনিটি সেন্টার, ধোপাপট্টি, জামতলা এলাকার জাতীয় পার্টি ও পরিবহন শ্রমিক লীগ নেতা হাজী বজলুর রহমান রিপন (হাজী রিপন), একই এলাকার হাজী বজলুর রহমান রিপনের ছেলে ছাত্রলীগ কর্মী ইমতিয়াজ রহমান রাফি।

সিদ্ধিরগঞ্জ থেকে কদমতলী এলাকার মৃত বোলাই হাওলাদারের ছেলে মোঃ ফজলুল হক (৭৩)।

বন্দর থেকে ১নং ওয়ার্ড কুচিয়া মোড়া এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৫৫)।

রূপগঞ্জ থেকে ৬নং ওয়ার্ড বরালু কায়েতপাড়া এলাকার হাজী আ.রবের ছেলে আব্দুল হাই (৪৭)।

আড়াইহাজার থানায় গ্রেপ্তার দুইজন হলো- ৮নং ওয়ার্ড শিবপুর এলাকার মোস্তফা আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৮) ও দাসপাড়া থানার আবুল কাশেমের ছেলে মোঃ রাশেদুজ্জামান (৪৮)।

এছাড়া গত সোমবার জেলার সাতটি থানায় স্থাপিত সাতটি চেকপোস্টে অভিযান চালিয়ে ৮১টি যানবহন এবং ২৩৭টি মোটরসাইকেল তল্লাশি করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২৪টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৬ ডিসেম্বর অপারেশন ডেভিল হান্টে ১৯ জন, ১৭ ডিসেম্বর ২৬ জন, ১৮ ডিসেম্বর ১৫ জন, ১৯ ডিসেম্বর ১৬ জন এবং ২১ ডিসেম্বর ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..