নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন মাদক ব্যবসায়ী, ৯৪ জন মাদকসেবী, চারজন ডাকাত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য রয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার অন্যদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার ১২ আসামি এবং অন্যান্য ধারায় তিনজন রয়েছেন।

থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে তিনজন মাদকসেবী ও পাঁচজন নিয়মিত মামলার আসামি।

ফতুল্লা মডেল থানা পুলিশ ১২২ পিস ইয়াবা ও চার গ্রাম হেরোইনসহ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, ৫৯ জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন অন্যান্য ধারার আসামি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী, দুজন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের দুজন সদস্য রয়েছেন।

বন্দর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ছয়জন মাদকসেবী, তিনজন ডাকাত এবং দুজন অন্যান্য ধারার আসামি।

সোনারগাঁ থানা পুলিশ ২১১ পিস ইয়াবাসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, ১৭ জন মাদকসেবী, একজন ডাকাত, দুজন ওয়ারেন্টভুক্ত এবং চারজন নিয়মিত মামলার আসামি।

রূপগঞ্জ থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদকসেবী, একজন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের দুজন সদস্য রয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..