অমর একুশে বইমেলায় সাংবাদিক রণজিৎ মোদকের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অমর একুশে বইমেলায় সাংবাদিক রণজিৎ মোদকের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

অমর একুশে বইমেলায় সাংবাদিক রণজিৎ মোদকের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
অমর একুশে বইমেলায় সাংবাদিক রণজিৎ মোদকের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’

নিজস্ব সংবাদদাতা : অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদকের আরো একটি নতুন বই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ওপর বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর লেখা প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’। মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২০-এ হৃদয়ে বঙ্গবন্ধু বইটি পাওয়া যাবে। বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরে রৌদ্রছায়ার ১৪১নং স্টলে বইটি পাওয়া যাবে।

শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদকে বলেন, ‘বাঙালি’ শব্দের সাথে চলে আসে ‘বঙ্গবন্ধু’ শব্দটি। তাই বাঙালিকে জানতে হলে জানতে হয় বঙ্গবন্ধুকে। তিনি তৈরি করেছেন বাঙালির স্বাধীনতার ইতিহাস। বঙ্গবন্ধুর নেতৃত্ব ঘুচিয়ে দিয়েছে হাজার বছরের পরাধীনতা। এখন বাংলাদেশ পৃথিবীর বুকে উজ্জ্বল। আর বঙ্গবন্ধু পরিণত হয়েছেন ‘বিশ্ববন্ধু’ রূপে। আমরা গর্বিত-আমরা নেতা হিসেবে বঙ্গবন্ধুকে পেয়েছি।

রৌদ্রছায়া প্রকাশনীর কর্ণধার আহমেদ রউফ জানান, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা ও লেখালেখি কম হয়নি। দিন যত যাচ্ছে, বাড়ছে গবেষণার পরিধি। জাতির জনক লেখালেখির বিষয় হিসেবে অপরিহার্য হয়ে উঠেছেন। তাঁকে নিয়ে দু’হাতে লিখছেন সাহিত্যিকরা। বাদ পড়ছেন না বিভিন্ন পেশার মানুষ। শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদক এ লেখকদেরই একজন। আমি আশা করি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরতে এ গ্রন্থটি ভুমিকা রাখবে।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..